ফেক অর্ডার চেক
কুরিয়ারে এক টাকা খরচের আগেই প্রতিটা নতুন অর্ডারের নম্বর রিটার্ন আর ক্যানসেলের রেকর্ডে মিলিয়ে দেখা হয়।
৩০ দিন ফ্রি ট্রায়াল। কার্ড নেই, মাসিক ফি নেই।
বাংলাদেশি অনলাইন সেলারদের জন্য
অর্ডার, বিকাশ-নগদ পেমেন্ট, কুরিয়ার বুকিং আর ফেক অর্ডার চেক, সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। শুরু করতে কোনো মাসিক ফি নেই।
ফেক অর্ডার চেক
এই নম্বরে আগে ৩টি রিটার্ন
বিকাশ ৳3,490 মিলেছে
অর্ডার #1042, নিজে থেকেই
সমস্যাটা আমরা জানি
এগুলোর প্রতিটা প্রতি সপ্তাহে আপনার টাকা বা সময় খায়। Lytro একটা একটা করে সরিয়ে দেয়।
আগে
ফেক আর রিটার্ন অর্ডারে কুরিয়ার ফি আর স্টক, দুটোই নষ্ট হয়।
Lytro-তে
শিপ করার আগেই ফেক অর্ডার ধরুন। ঝুঁকির নম্বর আগের রেকর্ড থেকে ফ্ল্যাগ হয়।
আগে
হাতে অর্ডার কনফার্ম আর কুরিয়ার বুক করতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যায়।
Lytro-তে
এক ট্যাপে কুরিয়ার বুক করুন। ট্র্যাকিং নম্বর নিজে থেকেই চলে আসে।
আগে
কাস্টমার বারবার জিজ্ঞেস করে, “আমার অর্ডার কোথায়?”
Lytro-তে
কাস্টমার SMS-এর লিংক থেকে নিজেই অর্ডার ট্র্যাক করে।
আগে
বিকাশ-নগদের পেমেন্ট অর্ডারের সাথে মেলাতে গিয়ে ভুল হয়।
Lytro-তে
SMS থেকে পেমেন্ট নিজেই মিলে যায়। আপনি শুধু “পেইড” দেখেন।
আগে
কাজ করবে কিনা না জেনে মাসিক ফি দিতে চান না।
Lytro-তে
অর্ডার ডেলিভার হলে তবেই ফি। দোকান খোলা ফ্রি।
ফিচার
যিনি এক ফোন থেকে পুরো ব্যবসা চালান, তার জন্যই বানানো।
কুরিয়ারে এক টাকা খরচের আগেই প্রতিটা নতুন অর্ডারের নম্বর রিটার্ন আর ক্যানসেলের রেকর্ডে মিলিয়ে দেখা হয়।
নিজের কুরিয়ার অ্যাকাউন্ট দিয়ে অর্ডার থেকেই Steadfast বা Pathao বুক করুন। ট্র্যাকিং আর স্ট্যাটাস নিজে থেকেই আসে।
ফোনে ছোট একটা লিসেনার অ্যাপ বিকাশ-নগদের রিসিট SMS পড়ে ঠিক অর্ডারটাকে পেইড করে দেয়।
আপনার নাম, লোগো আর রঙে আসল দোকানের পেজ, কার্ট, জেলা অনুযায়ী ডেলিভারি চার্জ, অনলাইন বা ক্যাশ অন ডেলিভারি চেকআউট।
প্যাকার, পেজ ম্যানেজার বা হিসাবরক্ষক, যার যতটুকু দরকার ততটুকুই দিন। কে কী বদলালো, সবই লগে থাকে।
সাইজ, রঙ, মডেল: অ্যাট্রিবিউট লিখলেই ভ্যারিয়েন্ট তৈরি। প্রতিটা অর্ডার, রিটার্ন আর কেনার সাথে স্টক নিজে বদলায়।
কেন Lytro
Lytro-কে আলাদা করে যে নিয়মগুলো, সেগুলো সহজ, আর প্রতিটা প্রোডাক্টের ভেতরে লেখা, শুধু ব্রোশিওরে নয়।
কাস্টমার পেমেন্ট করে আপনার নিজের বিকাশ, নগদ বা ব্যাংকে। Lytro কখনো আপনার টাকা ধরে রাখে না, দেরিও করায় না।
নিজে পেমেন্ট মিলিয়ে নিলে কোনো ফি নেই। লিসেনার বা ওয়ালেট চেকআউটে নিজে থেকে মিললে তবেই পেমেন্টের ওপর ছোট একটা পার্সেন্টেজ।
Steadfast আর Pathao বুক হয় আপনার নিজের অ্যাকাউন্টে। রেট আপনার, পেআউট আপনার, সম্পর্কটাও আপনার।
ড্যাশবোর্ড, SMS, ইনভয়েস আর ট্র্যাকিং পেজ, সব বাংলায়, ইংরেজি এক ট্যাপ দূরে। ফোনের জন্য বানানো, ডেস্কটপ ছোট করে নয়।
প্রতিটা দোকানের ডেটা অন্য দোকান থেকে আলাদা, প্রতি রাতে এনক্রিপ্টেড ব্যাকআপ, আর কে কী বদলালো তার লগ থাকে।
নিজের সাইট বা ডেভেলপার আছে? স্টোরফ্রন্ট যে API ব্যবহার করে সেটাই নিন, আর অর্ডার, কুরিয়ার আর পেমেন্টের জন্য Lytro রাখুন।
কিভাবে কাজ করে
একটা কোড দিয়ে ভেরিফাই। পাসওয়ার্ড নেই, কার্ড নেই।
নাম আর একটা লিংক ঠিক করুন। দোকানের পেজ তৈরি।
প্রোডাক্ট তুলুন, পেজে লিংক শেয়ার করুন, এক স্ক্রিন থেকে কনফার্ম আর কুরিয়ার বুক।
প্রাইসিং
সব প্ল্যান একই ৩০ দিনের ট্রায়াল দিয়ে শুরু। প্ল্যান না নিলে এমনিতেই পে-অ্যাজ-ইউ-গো-তে থাকবেন।
যে দোকান আগে দেখে তারপর দিতে চায়
৳0/ মাস
প্ল্যানের দাম এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। সাইন-আপের পর ড্যাশবোর্ডে সব প্ল্যান আর দাম দেখবেন।
সব প্ল্যানে পেমেন্ট যাচাইয়ের নিয়ম একই: হাতে যাচাই ফ্রি। লিসেনারে নিজে থেকে মিললে পেমেন্টের 0.10%, ওয়ালেট চেকআউটে 1.00%।
দাম টাকায়। কুরিয়ার আপনার নিজের অ্যাকাউন্টে বুক হয়, তাই ডেলিভারি চার্জ কুরিয়ারকে যায়, আমাদের না। প্ল্যানের লিমিট লঞ্চের প্রস্তাব, রিলিজের আগে বদলাতে পারে।
আমাদের সম্পর্কে
Lytro যারা বানিয়েছে, সেই Lytronix নিজের ব্যাটারির দোকানটা এই প্ল্যাটফর্মে সাধারণ টেন্যান্ট হিসেবেই চালায়। একই সাইন-আপ, একই লিমিট, একই ফি। কিছু ভাঙলে আগে আমাদেরই ভাঙে।
প্রথম দশটা দোকান লাইভ হওয়ার পর এখানে সেলারদের কথা বসবে। ততদিন এই কার্ডটা খালি থাকুক, বানানো কথা নয়।
Lytronix, প্রথম টেন্যান্ট
ব্যাটারি আর গ্যাজেট সেলার, ঢাকা
ঝুঁকি শূন্য
একটা ফোন নম্বর আর একটা কোড। এটাই পুরো সাইন-আপ।
ড্যাশবোর্ড থেকেই প্ল্যান বন্ধ। কল নেই, ফর্ম নেই।
আপনার অর্ডার আর কাস্টমার শুধু আপনার দোকানই দেখে।
৩০ দিন পর সব ঠিক রেখেই পে-অ্যাজ-ইউ-গো-তে চলবেন।
প্রশ্ন থাকতে পারে
না। পে-অ্যাজ-ইউ-গো-তে দোকান খোলা ফ্রি, শুধু অর্ডার ডেলিভার হলেই ছোট একটা ফি কাটে। পরে ফিক্সড প্ল্যান সস্তা পড়লে সেখানে যেতে পারবেন।
না। পেজেই বিক্রি করুন। Lytro শুধু অর্ডার কনফার্ম, কুরিয়ার বুক আর পেমেন্ট মেলানোর এক জায়গা দেয়। স্টোরফ্রন্ট চাইলে আছে, না চাইলে বন্ধ রাখা যায়।
পেমেন্টে বিকাশ আর নগদ, কুরিয়ারে লঞ্চে Steadfast আর Pathao, সবই আপনার নিজের অ্যাকাউন্টে। নতুনগুলো লাইভ হলে যোগ হয়, আজ যা কাজ করে শুধু সেটাই লেখা থাকে।
না। আপনার অর্ডার, কাস্টমার আর পেমেন্ট শুধু আপনার দোকানের। প্রতিটা রিকোয়েস্ট আপনার দোকানের সাথে মিলিয়ে দেখা হয়, আর কে কী বদলালো তার লগ থাকে।
কিছু হারায় না। ৩০ দিন পর এমনিতেই পে-অ্যাজ-ইউ-গো-তে চলে যাবেন, লিমিট আরও বড় হয়ে। কোনো পেওয়াল নেই, ডেটা মোছা নেই।
হ্যাঁ। স্টাফের নিজের ফোন নম্বর দিয়ে যোগ করুন আর রোল দিন: শুধু অর্ডার, শুধু প্রোডাক্ট, বা সব। কে কী দেখবে সেটা আপনার হাতে।
তিন মিনিট, একটা ফোন নম্বর, কার্ড লাগবে না।