ytro

lytro.app / লিসেনার অ্যাপ

লিসেনার অ্যাপ ডাউনলোড করুন

যে ফোনে শপের bKash নম্বরের SIM আছে, সেই ফোনে Lytro Listener চালালে bKash-এর SMS মিলিয়ে পেমেন্ট নিজে থেকেই ভেরিফাই হয়।

অ্যাপটি এখনও ডাউনলোডের জন্য তৈরি হয়নি। তৈরি হলে এখানেই পাওয়া যাবে।

আমাদের সাথে কথা বলুন
শুধু lytro.app থেকে ডাউনলোড করুন। অন্য কেউ ফাইল পাঠালে ইনস্টল করবেন না।

ইনস্টল করুন

  1. APK ডাউনলোড করুন
  2. Android জিজ্ঞেস করলে “Install unknown apps” থেকে ব্রাউজারটিকে Allow করুন
  3. Play Protect সতর্ক করলে “More details” → “Install anyway” চাপুন
  4. অ্যাপটি খুলে সেটআপ শেষ করুন

Android 15 বা তার পরের ফোনে

SMS-এর অনুমতি চাইলে Android বলতে পারে “App was denied access to SMS”। এতে ভয়ের কিছু নেই: ব্রাউজার থেকে ইনস্টল করা অ্যাপের SMS অনুমতি Android নিজে থেকে আটকে দেয়। এটা একবার চালু করলেই হবে, আর অ্যাপই ধাপগুলো দেখিয়ে দেবে:

  1. অ্যাপের বাটন চেপে App info খুলুন
  2. ওপরে ডানদিকের ⋮ মেনু থেকে “Allow restricted settings” চাপুন। পিন চাইলে দিন।
  3. অ্যাপে ফিরে এসে আবার অনুমতি দিন

সেটআপ গাইড

  1. ফোন পেয়ার করুনড্যাশবোর্ডে যান: সেটিংস → লিসেনার ফোন → ফোন পেয়ার করুন। অ্যাপে QR স্ক্যান করুন, অথবা কোডটি টাইপ করুন। কোড 10 মিনিট খোলা থাকে।
  2. SMS পড়ার অনুমতি দিনশুধু bKash-এর পেমেন্ট SMS পাঠানো হয়। অন্য কোনো SMS ফোনের বাইরে যায় না, আর এই অ্যাপ নিজে কখনও SMS পাঠায় না।
  3. নোটিফিকেশন চালু করুনঅ্যাপ চালু আছে কি না নোটিফিকেশনে সবসময় দেখা যাবে। কোনো সমস্যা হলে এখানেই জানাবে।
  4. ব্যাটারি সেভার থেকে বাদ দিননা হলে ফোন অ্যাপটি বন্ধ করে দিতে পারে, তখন পেমেন্ট নিজে থেকে ভেরিফাই হবে না।
  5. একটা টেস্ট করুনঅন্য একটি ফোন থেকে শপের নম্বরে অল্প টাকা Send Money করুন। SMS এলেই অ্যাপে দেখা যাবে।

এরপর ফোনটি চালু রাখুন। নেট না থাকলে রিসিট ফোনে জমা থাকে, 7 দিন পর্যন্ত, আর নেট এলেই নিজে থেকে যায়।

কোনো ধাপে আটকে গেছেন? আমাদের মেসেজ করুন।

WhatsApp করুন